মাদারীপুরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো, আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৫)। তারা একই গ্রামের সৌদি প্রবাসী সারোয়ার হোসেনের সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল আব্দুর রহিম ও তার বড়বোন সাফানা আক্তার। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায় পরিবারের লোকজন দুই ভাইবোনকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন। এসময় তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই পরিবারে দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
- ২ ‘তেল নেই’ ব্যানার ঝুলানো ফিলিং স্টেশনে মিললো ৯ হাজার লিটার তেল
- ৩ নাব্য সংকটে বন্ধ নৌচলাচল, মাইলের পর মাইল হেঁটে বালুচর পাড়ি
- ৪ এক হোটেলে দুই দিনে সারাবছরের বিক্রি
- ৫ বাড়িতে ডেকে নিয়ে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা