মাদারীপুরে ঘরে মিললো ১২ ককটেল
মাদারীপুরের কালকিনিতে একটি পরিত্যক্ত ঘর থেকে ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রাম থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের শাহজালাল হাওলাদারের পরিত্যক্ত ঘরে বেশকিছু ককটেল দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১২টি তাজা ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি বালতিতে বালি ও পানির মিশ্রণে নিষ্ক্রিয় করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, নাশকতার উদ্দেশ্যে কে বা কারা পরিত্যক্ত ঘরে ককটেল রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
- ২ ‘তেল নেই’ ব্যানার ঝুলানো ফিলিং স্টেশনে মিললো ৯ হাজার লিটার তেল
- ৩ নাব্য সংকটে বন্ধ নৌচলাচল, মাইলের পর মাইল হেঁটে বালুচর পাড়ি
- ৪ এক হোটেলে দুই দিনে সারাবছরের বিক্রি
- ৫ বাড়িতে ডেকে নিয়ে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা