চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে মা-ছেলে আটক
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা ও ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
তারা হচ্ছেন, সিলেটের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও ছেলে রিপন বর্মন (৩২)। বুধবার দিবাগত রাতে বাল্লা সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবির একটি টহল দল।
বিজিবি জানায়, রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছিলেন। বাল্লা সীমান্তের কলাবাগান এলাকা দিয়ে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় আদম ব্যাপারীরা পালিয়ে যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সীমান্তে মানব পাচারকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। আটক দুজনকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক দুজনসহ আদম ব্যাপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে মামলা করেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু