চুরি করতে এসে নারীর হাতে ধরা পড়লো দুই চোর
দিনের বেলায় এক ভাড়াটিয়ার ঘরের দরজার তালা ভেঙে ডাকাতি করতে ঢুকেছিল চোর। পরে কৌশলে তাদের আটকে পুলিশে সোপর্দ করেছেন ওই ঘরের ভাড়াটিয়া নারী। পরে মামলাও করেছেন তিনি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার খোকসা থানা সদরের স্কুলপাড়ার শাজাহান মাস্টারের দোতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া ইউটিউবার মুন্নি আক্তার কণার বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুন্নি আক্তার বলেন, সকালে ছাদে রোদে বসে সংসারের কাজ করছিলাম। স্বামী ছিলেন বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে। হঠাৎ তালা ভাঙার শব্দ শুনতে পাই। দ্রুত ছাদ থেকে নেমে আসি। এসে দেখি ঘরের তালা ভাঙা। পরে ঘরের মধ্যে চোরদের দেখে কৌশলে দরজা আটকে দিই। এসময় একজন বেরিয়ে যায়। তাকেও বাড়ির কলাপসিবল গেটে আটকে চিৎকার দিই।
চোরদের আটকাতে গিয়ে ডান হাতে আঘাত পেয়েছেন মুন্নি। তার একটি সোনার আংটি ও ১৫ হাজার টাকা খোয়া গেছে।
মুন্নি ২০০৮ সালে এসএসসি পাস করার পর সংসার জীবন শুরু করেন। শখের বশে কয়েক বছর আগে ‘আমার রান্না’ নামের একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিয়মিত রান্নাবিষয়ক ভিডিও আপলোড করেন।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তালা ভেঙে চুরির উদ্যোগ নিয়েছিল। ভাড়াটিয়া নারীর সাহসিকতায় দুজনকে ধরা সম্ভব হয়েছে।
আল-মামুন সাগর/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়