বরগুনা জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
জানা যায়, বুধবার (১২ ডিসেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।
ওসি দেওয়ান জগলুল হাসান জাগো নিউজকে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে মামলা বা অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নুরুল আহাদ অনিক/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ২ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৩ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৪ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৫ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে