শীতে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি
শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৬টায় ১০ ডিগ্রি এবং সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
জেলায় সকাল থেকে বাইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিন দিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস চুয়াডাঙ্গা সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান।

এ বছর কুয়াশার ঘনত্ব এবং স্থায়িত্ব বেশি হওয়ায় কৃষকের নতুন ধানের বীজতলা নিয়ে সংঙ্কা প্রকাশ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এরই মাঝে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিব সাদী জানিয়েছেন, ১ সপ্তাহে প্রায় তিন হাজার রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। যাদের মধ্যে শিশু আর বৃদ্ধদের সংখ্যা বেশি।
এদিকে, চুয়াডাঙ্গার শপিংমলগুলোতে শুরু হয়েছে শীতের পোশাক কেনার ধুম। জমে উঠেছে দোকান ও আউটলেট। তবে ক্রেতারা বলছে গরম পোশাকের দাম নাগালের বাইরে।
হুসাইন মালিক/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর বাড়িতে স্বজনদের আহাজারি
- ২ টাঙ্গাইলে বেশি দামে ভোজ্যতেল বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে বিএনপি
- ৪ পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
- ৫ যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক