সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার
ফাইল ছবি
ঝালকাঠি সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ইয়াবগুলো উদ্ধার করা হয়।
ডিবির ওসি মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদে হাসপাতালের অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যেহেতু এগুলো কারো কাছে পাওয়া যায়নি, তাই চালক জড়িত কি না তদন্ত করে দেখা হবে।
এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক শাহাদাত হোসেন বলেন, আমাকে ফাঁসানোর জন্য কেউ ইয়াবা রেখে গেছে। আমি এতে জড়িত না।
জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এরসঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামিম আহম্মেদকে একাধিকবার ফোন দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
মো. আতিকুর রহমান/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ২ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৩ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৪ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৫ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা