মেহেরপুরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ, ডিলারের জরিমানা
মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে সোহাগ নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এ দণ্ড দেন।
সোহাগ বিসিআইসির সাব-ডিলার। তিনি গাংনীর চরগোয়াল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন জানান, বিসিআইসির মূল ডিলার থেকে টিএসপি সার নিজ গুদামে না নিয়ে কাজিপুর সাহেবনগর বাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন সাদ্দাম। বিষয়টি টের পেয়ে বামন্দী নিশিপুরের লোকজন সারবোঝাই গাড়িটি আটকে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী