৩২ কেজির ভোল মাছ বিক্রি হলো ৩ লাখে
এই ভোল মাছটি তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়
৩২ কেজি ওজনের একটি জাবা ভোল মাছ বিক্রি হয়েছে তিন লাখ ১২ হাজার টাকায়। মাছটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে এক জেলের জালে ধরা পড়ে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্যামনগরের জেলে দেলোয়ার হোসেন মাছ নিয়ে লোকালয়ে ফিরলে মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা এটি কিনে নেন।
দেলোয়ার হোসেন জাগো নিউজকে জানান, তারা কয়েকজন সুন্দরবনে মাছ ধরতে যান। বৃহস্পতিবার দুপুরে বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা ভোল ধরা পড়ে। যা তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়।
ভোল মাছের ফুলকো বা পটকা (বায়ুথলি) জীবন রক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে জনশ্রুতি আছে।
আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের