খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার
গ্রেফতার আশুতোষ চাকমা
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আইনজীবীদের সংগঠন খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি।
আরও পড়ুন
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।
তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরের নিজ বাড়ি থেকে আশুতোষ চাকমাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ২০টির বেশি মামলা রয়েছে। রোববার তাকে আদালতে তোলা হবে।
এর আগে গত ১৩ নভেম্বর চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন
মুজিবুর রহমান ভুইয়া/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ২ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৩ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা
- ৪ নেত্রকোনায় চোরাচালানের ৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
- ৫ টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২