বিলে পড়ে ছিল যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন
ফাইল ছবি
নাটোরের নলডাঙ্গার হালতিবিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার হালতি এবং খোলাবাড়িয়া গ্রামের মাঝখানে পাকা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নলডাঙ্গা থানার ২ নম্বর মাধনগর ইউনিয়নের হালতি ও খোলাবাড়িয়া বিলের মাঝামাঝি স্থানে ঢালাই রাস্তার পূর্ব পাশে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মরদেহের সুরতহাল রিপোর্টে দেখা যায়, ভিকটিমের মুখমণ্ডল ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা ঘটনাস্থলেই হত্যা করে ফেলে রেখে গেছেন।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় শনাক্তের পর তদন্তসাপেক্ষে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং এর কারণ উদঘাটন করা সম্ভব হবে।
রেজাউল করিম রেজা/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি