নাগরপুরে ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সংবর্ধিত
টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসানকে সংবর্ধনা দেয়া হয়েছে। ছাত্রলীগ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নাগরপুরের কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান।
জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিবের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সোহান খান, মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আল-মামুন প্রমুখ। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরিফ উর রহমান টগর/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬