কারাগারে ইয়াবা সরবরাহকালে যুবক আটক
গাইবান্ধা জেলা কারাগারে এক কয়েদিকে ইয়াবা সরবরাহকালে যুবক রোকনুজ্জামানকে (২৪) আটক করেছে পুলিশ। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা কারাগার চত্বর থেকে তাকে আটক করা হয়।
আটক রোকনুজ্জামান সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের রফিকুদ্দৌলার ছেলে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিব জানান, শহরের মুন্সিপাড়ার সৈকত মিয়া নামে এক মাদক বিক্রেতা জেলা কারাগারে আটক আছেন। বিকেলে সৈকতের সঙ্গে দেখা করতে গিয়ে তার হাতে ইয়াবা দেয়ার সময় কারারক্ষীরা রোকনুজ্জামানকে ধরে ফেলে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রোকনুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অমিত দাশ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা