নাইন মার্ডার মামলায় কারাগারে দুই আওয়ামী লীগ নেতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাইন মার্ডার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তারা হচ্ছেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ দাস (৫০) ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া (৪৮)।
এর আগে শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ জন নিহত হন। এ ঘটনায় একটি মামলা করা হয়। গনেশ দাস ও শাহজাহান মিয়া মামলার অন্যতম আসামি। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন।
শনিবার সন্ধ্যায় মার্কুলি বাজার থেকে গ্রেফতার করা হয় গনেশ দাসকে এবং রাত ৯টার দিকে বানিয়াচং উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয় শাহজাহান মিয়াকে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু