গুরুদাসপুরে ৯ ইটভাটা মালিকের ২৮ লাখ টাকা জরিমানা
নাটোরের গুরুদাসপুরে দিনভর অভিযান চালিয়ে ৯ ইটভাটা মালিককে ২৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এমজেডএম ব্রিকসের মালিককে চার লাখ টাকা এবং বাকি ভাটামালিকদের প্রত্যেককে তিন লাখ করে জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নাটোরের পরিদর্শক মো. বোরহান উদ্দিনসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের চৌকস বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি