যমুনা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
যমুনা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় বগুড়ার সারিয়াকন্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা বড়ইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো, দেবডাঙ্গা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে রোশনি (৪) এবং একই গ্রামের জুয়েল মিয়ার ছেলে শামীম (৪)।
পুলিশ ও গ্রামবাসীরা জানান, সন্ধ্যায় দেবডাঙ্গা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ওই দুই শিশু দুইটি খেলার সময় হঠাৎ করেই যমুনার পানিতে পড়ে যায়। এসময় তাদের আর্তচিৎকার শুনে লোকজন ছুটে এসে উদ্ধার চেষ্টা করে। এরপর ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে অপর এক শিশুর মৃত্যু হয়েছে।
সারিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওয়াহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআরএ/এবিএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
- ২ ‘তেল নেই’ ব্যানার ঝুলানো ফিলিং স্টেশনে মিললো ৯ হাজার লিটার তেল
- ৩ নাব্য সংকটে বন্ধ নৌচলাচল, মাইলের পর মাইল হেঁটে বালুচর পাড়ি
- ৪ এক হোটেলে দুই দিনে সারাবছরের বিক্রি
- ৫ বাড়িতে ডেকে নিয়ে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা