খাগড়াছড়িতে ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
খাগড়াছড়িতে ট্রাকচাপায় ফিরোজ মিয়া (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন জাকির হোসেন (৪৫) নামে অপর এক মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের জিরো মাইল সংলগ্ন ময়লার ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মিয়া বান্দরবানের লামা উপজেলার কামাল হোসেনের ছেলে।
জানা গেছে, খাগড়াছড়িগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেকের সময় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেল পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হন। আর আহত হন জাকির হোসেন।
খবর পেয়ে, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, এ ঘটনায় ট্রাক চালক ও সহকারী পলাতক রয়েছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
এমআরবি/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী