ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চকরিয়ায় জুয়া খেলা নিয়ে বিরোধে যুবক খুন

প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৫ মে ২০১৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল মজিদ (২৬) নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে ইউনিয়নের মালুমঘাট পূর্ব ডোমখালী রিজার্ভ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আবদুল মজিদ পূর্ব ডোমখালীর আহমদ কবিরের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার ইউনিয়নের মালুমঘাট পূর্ব ডোমখালী রিজার্ভ পাড়া এলাকায় জুয়া খেলা নিয়ে দু’পক্ষের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন রোববার রাতে আবদুল মজিদকে গলায় ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পরপর স্থানীয়রা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, জুয়া খেলা নিয়ে আগের দিন দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আবদুল মজিদকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

ইউপি চেয়ারম্যান বলেন, চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতে লাশটি উদ্ধার করেছে।

সায়ীদ আলমগীর/জেএইচ