সাতক্ষীরায় তিন বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার
সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ মো. আসাদুল গাজী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) সকালে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান চালিয়ে কালাবাড়িয়া গ্রামের জাফর গাজীর ছেলে আসাদুল গাজীকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু