প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অপরাধে রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার চরভাগা ইউনিয়নের মালত কান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি ও নাদিম ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উপজেলার চরভাগা ইউনিয়নের মালত কান্দি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছিল। এমন সংবাদ পেয়ে রোববার দিনগত রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামের দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
বিধান মজুমদার অনি/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি