মেহেরপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
মেহেরপুরের গাংনীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিয়াম হোসেন (২১) ও আব্দুল্লাহ আল বাকি (২০)। সিয়াম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে ও আব্দুল্লাহ আল বাকি একই গ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি। দ্রুত গতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের (কক্সবাজার জ-০৪ ০০২১ ) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন সিয়াম হোসেন। গুরুতর আহত আব্দুল্লাহ আল বাকিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মিরপুরে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এবং দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আসিফ ইকবাল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী