বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে নারী আহত
বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে উমে প্রু মারমা (৩৪) নামে এক নারী আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার তারাছা ইউনিয়নের ক্ষেমাগ্রী পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত উমে প্রু মারমা বান্দরবান পৌরসভার বালাঘাটা রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার রোমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী। বান্দরবানে বসবাস করলেও তার বাবার বাড়ি ক্ষেমাগ্রী পাড়ায়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সীমান্তবর্তী ক্ষেমাগ্রী পাড়া এলাকায় জুমঘরে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ওই নারী। খবর পেয়ে তাকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়।
রোয়াংছড়ি থানার ডিউটি অফিসার শুভ্র দে বলেন, গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।
নয়ন চক্রবর্তী/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত