ক্যানসার আক্রান্ত বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফাইল ছবি
মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬২) নামে এক ক্যানসার আক্রান্ত বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লায়লা আরজু ওই এলাকার সেকেন্দার হোসেনের স্ত্রী।
সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে বাজার করতে বের হন। সকাল ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
তার ধারণা কে বা কারা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। খবর পেয়ে ঘিওর থানার পুলিশসহ ডিবি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সকালে এক বা একাধিক দুর্বৃত্ত সেকেন্দার আলীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সজল আলী/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত