ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে বিএনপির প্রার্থী পয়গাম আলীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে প্রতিপক্ষ। সোমবার রাত ২ টায় ওই ইউনিয়নের কিসমত দৌলতপুর হাবুসপাড়া গ্রামে ২০/২৫ জন লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালায়।
এলাকাবাসী অভিযোগ করে জানায়, আ.লীগ প্রার্থীর লোকজন বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়াও অফিসের পাশে মনসুর আলীর মুদি দোকান ও নুরুল আমিনের বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বিএনপির প্রার্থী পয়গাম আলী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ভাঙচুরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল এহসান রিপন/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে