চট্টগ্রামে একে-৪৭সহ দুইজন আটক
চট্টগ্রামের হাটহাজারীর ইছাপুর এলাকায় অভিযান চালিয়ে একে-৪৭ (এসএমজি)সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর ৪টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একে-৪৭ (এসএমজি) ছাড়াও দুটি এসএমজি’র ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হাটহাজারী চিপাতলী এলাকার মৃত আবদুল খালেকের ছেলে মো. আবদুর রাজ্জাক (৪২), রাউজানের নদীমপুর এলাকার নুরুল হকের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৪)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (এএসপি) সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর ইছাপুর ফয়জিয়া বাজার সংলগ্ন কাসেম সেন্টার মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু