পাহাড়ে দুই একর জায়গাজুড়ে গাঁজা চাষ, ধ্বংস করলো সেনাবাহিনী
পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় দুই একর পাহাড়ি জমিতে চাষ করা গাঁজা ধ্বংস করেছেন সেনা সদস্যরা।
সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের ছত্রছায়ায় গহীন অরণ্যে এসব গাঁজার চাষ করে আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ধ্বংস করা দুই একর জমির গাঁজার দাম অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
মুজিবুর রহমান ভূঁইয়া//জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ২ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৩ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৪ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী
- ৫ শরীয়তপুরে হাম উপসর্গ নিয়ে ১০ মাস বয়সি শিশুর মৃত্যু