ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অস্ত্রসহ আটক ২
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড়ে পিস্তলসহ অতুল চন্দ্র সিংহ (২৩) ও আশরাফুল ইসলাম (২৬) নামে দুইজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে অভিযান চালিয়ে নীলফামারী র্যাব-১৩ তাদের আটক করে।
আটক অতুল ধর্মগড় কাশিপুরের ঘরিয়া গ্রামের দ্বিনেশ চন্দ্র সিংহের ছেলে ও আশরাফুল নেকমরদ ভবানন্দপুর গ্রামের আলমের ছেলে।
নীলফামারী র্যাব-১৩ সিপিসি-২ এর কমান্ডার মেজর খুরশিদ আলম তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কাউন্সিল বাজারে যায়। সেখানে আশরাফুলে মোটর সাইকেল মেকারের দোকান ও অতুল চন্দ্রের খুচরা যন্ত্রাংশের দোকানে অভিযান চালিয়ে পিস্তল উদ্ধার করে।
এ ঘটনায় রানীশংকৈল থানায় মামলা দিয়েছে র্যাব।
রবিউল এহ্সান রিপন/এসএইচএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে