কুমিল্লায় বাসস্ট্যান্ডে টোল আদায়কালে ৩ চাঁদাবাজ আটক
কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায়কালে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
এসময় তাদের থেকে টোল রসিদ, সীল, প্যাড, রেজিস্ট্রার বই, সাত হাজার ৭০০ টাকা ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- কুমিল্লার নবাব বাড়ি এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে মো. শাফায়েত আলী সৌরভ (৩৫) একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. সৈকত (৩০) ও রেইসকোর্স এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. তানজিদ হাসান (৩৩)।
সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপী আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি দল নগরীর বাসস্ট্যান্ডগুলোতে অবৈধ টোল আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান চালায়। এসময় জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে অবৈধভাবে বিভিন্ন গাড়ি ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়কালে তিনজনকে আটক করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আরোহী বাবা-ছেলের মৃত্যু
- ২ বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ফারহানা
- ৩ রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা-হট্টগোল
- ৪ মৌলভীবাজারে অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- ৫ গরু চুরির চেষ্টা ব্যর্থ, চোরের ট্রাকে আগুন দিল উত্তেজিত জনতা