ফ্রিজিং গাড়িতে মিললো ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া বাজারের পূর্ব পাশে অভিযান চালিয়ে আনুমানিক ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বিজিবি।
বুধবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে ভোরের দিকে অভিযান চালানো হয়। সাদা রঙের একটি ফ্রিজিং গাড়ি দেখতে পেয়ে টহল টিম তাদের কাছে পৌঁছানোর আগেই চালকসহ ৪-৫ জন গাড়ি ও মাংস রেখে পালিয়ে যান।
পরে গাড়ি ও জব্দ মাংস হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসে বিজিবি।

হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকয় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানে ব্যবহৃত গাড়ি ও মাংস জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দ মাংস প্রাণিসম্পদ দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো