সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনগত রাত সোয়া ৯টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডস্থ ডাক অফিসের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মজিদ আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তার নামে হত্যা এবং হত্যা চেষ্টা মামলা রয়েছে।
নুরুজ্জামান আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই দফা প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বছর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলেও মন্ত্রিত্ব পাননি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
জিতু কবীর/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু