সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রহমতউল্লাহ পালাশ আহ্বায়ক ও আবু জাহিদ বাবলু সদস্য সচিব হয়েছেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদি, তাসকিন আহমেদ চিশতি, ডা. জাহিদ আহমেদ চিন্টু, ডা. মনিরুজ্জামান ও মো. আক্তারুল ইসলাম।
দলীয় সূত্র জানিয়েছে, সর্বশেষ ২০১৯ সালের ১১ ডিসেম্বর অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীকে আহ্বায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৯টি ইউনিটের কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয় চিঠিতে। তবে ৫ বছর পার হলেও সেই কমিটি পূর্ণাঙ্গ হয়নি।
আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু