ঝালকাঠিতে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।
নিহতের মামা রেজাউল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার পান্নু খান, তার ছেলে নাজমুল হাসান খান ধারালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
মো. আতিকুর রহমান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি