ভোলায় শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা
ছবি- সংগৃহীত
ভোলায় আওয়ামী লীগ অফিস ও বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে প্রথমে ভোলা পৌরসভার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালটি এক্সকাভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে ফেলা হয়। পরে জেলা পরিষদ এবং ভোলা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ম্যুরাল ভেঙে ফেলা হয়।
রাত ১১টার দিকে ভোলার শহরের বাংলা স্কুল মোড় এলাকায় জেলা আওয়ামী লীগে কার্যালয় এক্সকাভেটর দিয়ে ভাঙা হয়। এর আগে গত ৪ আগস্ট ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে ফেলা হয়।
জুয়েল সাহা বিকাশ/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো