বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সহযোগিতায় ৪ প্রতিষ্ঠানের অভিপত্র সই
বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি অভিপত্র সই করেছে।
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অভিপত্র সই করা হয়।
আরও পড়ুন
প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভিপত্রে সই করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুওমো পউটিয়াইনেন ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এমইউ/বিএ/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি পুনর্বিবেচনার দাবি ডিসিসিআই’র
- ২ দাম বাড়ার সর্বোচ্চ সীমায় দুই ডজন প্রতিষ্ঠান, সূচকের বড় লাফ
- ৩ রোজায় কম লাভে পণ্য বিক্রির ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের
- ৪ সবুজ কারখানার সনদ পেল আরও দুই পোশাক কারখানা
- ৫ তৃতীয় প্রান্তিকে ধীরে ধীরে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর আশা এমসিসিআই’র