মাইলফলক অতিক্রম করেছে ইউনূসের সামাজিক ব্যবসা
ফাইল ছবি
ডিজাইন ল্যাবে নবীন উদ্যোক্তাদের ব্যবসার সংখ্যা ৫ হাজারের মাইলফলক অতিক্রম করেছে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা। রোববার রাজধানীর ইউনূস সেন্টারে অনুষ্ঠিত ২৬২তম ডিজাইন ল্যাবে এ তথ্য জানানো হয়।
নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস সভাপতির বক্তব্যে বলেন, জানুয়ারি ২০১৩-এ ল্যাব শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫ হাজার ৬৭৪টি প্রকল্প ডিজাইন ল্যাবে সামাজিক ব্যবসা তহবিল থেকে বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে।
ইউনূস সেন্টার জানায়, ভারত, ইতালি, কানাডা ও অন্যান্য দেশ থেকে আসা বিদেশি অভ্যাগতসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায় থেকে ১২০ জনেরও বেশি অংশগ্রহণকারী এ ল্যাবে যোগ দেন। নবীন উদ্যোক্তা প্রকল্পে বিনিয়োগকারী চারটি প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নবীন উদ্যোক্তা প্রকল্পে বিনিয়োগের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
আরএস/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল