শিল্প উপদেষ্টা
চামড়া শিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয় গুরুত্বপূর্ণ
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিবেশবান্ধব ট্যানারি ব্যবস্থা, আধুনিক মেশিনারিজ ও প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ এবং সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘নাইনথ বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপো (বিএলএফ)-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপশি লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। চামড়া, ফুটওয়্যার এবং চামড়াজাত পণ্যে মূল্য সংযোজনের সুযোগ বেশি। এই খাতে ব্যাকওয়ার্ড লিংকেজ ও ফরওয়ার্ড লিংকেজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই শিল্পে ২০৩০ সাল নাগাদ ৩৫ থেকে ৪০ লাখ জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ১২ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের লেদার, লেদারগুডস্ এবং ফুটওয়্যার উৎপাদন ও রপ্তানি করার সম্ভাবনা রয়েছে।
শিল্প উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে নিতদের প্রতি গভীর শোক জ্ঞাপন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শিল্প উপদেষ্টা আরও বলেন, এই মেলা উদ্যোক্তা, রপ্তানিকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে, যা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি আয় বৃদ্ধির সহায়ক হবে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মো. মিজানুর রহমান ও মোহাম্মদ আলী বাপ্পী।
তিন দিনব্যাপী (২৪ থেকে ২৬ জুলাই) এই মেলায়ে ১৪টি দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ১৪৮টি স্টল অংশ নিয়েছে। এই মেলায় আধুনিক ট্যানিং ও ফিনিশিং মেশিনারিজ, চামড়া, চামড়াজাত পণ্যসামগ্রী ও যন্ত্রাংশ এবং ট্যানারির প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
এমইউ/বিএ/জেআইএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ ঈদের আগেই প্রায় সব পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
- ২ এ যেন ‘আলাদিনের চেরাগ’ ১০ লাখে দুই মাসে মুনাফা কোটি টাকা!
- ৩ ক্রেতা ধরে রাখতে ‘টুকিয়ে টুকিয়ে’ সয়াবিন তেল এনে বিক্রি করছেন দোকানিরা
- ৪ ঈদে নতুন টাকা পেতে ‘বাট্টার’ চাপ, খোলা বাজারে জমজমাট বেচাকেনা
- ৫ ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন ফার্মার্স কার্ড, পহেলা বৈশাখে উদ্বোধন