ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ শেয়ারবাজার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডিএসসি থেকে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ১ জুলাই (শুক্রবার) থেকে ৯ জুলাই (শনিবার) মোট ৯ দিন বন্ধ থাকবে।
জানা গেছে, শেয়ারবাজারের ৯ দিন বন্ধের মধ্যে সরকারি ছুটি ৮ দিন। আর বাকি একদিন (৪ জুলাই) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ডিএসই পর্ষদ। সরকারি ৮ দিনের ছুটির মধ্যে ২ দিন শুক্রবার ও ২ দিন শনিবার, ৩ দিন ঈদের সরকারি ছুটি ও একদিন শবেকদর।
অর্থাৎ ১ ও ২ জুলাই (শুক্র ও শনিবার), রোববার (৩ জুলাই) শবেকদরের ছুটি। ৪ জুলাই (সোমবার) ডিএসইর বিশেষ ছুটি ঘোষণা। ৫ থেকে ৭ জুলাই (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ৩ দিন ঈদুল ফিতরের ছুটি। এরপর ৮ ও ৯ জুলাই (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি।
আগামী ১০ জুলাই রোববার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং দাফতরিক কার্যক্রম যথারীতি চলবে।
এসআই/বিএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল