ঈদ যাত্রীদের সুবিধার্থে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট শুরু
ঈদে ঘরমুখো মানুষদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রুটগুলোর মধ্যে রয়েছে সৈয়দপুর, যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশাল।
যাত্রীদের চাহিদা ও নিরাপদ যাত্রা বিবেচনা করে সৈয়দপুর ও যশোর রুটে বৃহস্পতিবার থেকে ৫ জুলাই পর্যন্ত ও ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এবং কক্সবাজার রুটে ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
এছাড়াও ঈদের আগে নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি রাজশাহীতে ২, ৩ ও ৫ জুলাই এবং বরিশালে ৪ জুলাই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে।
ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য বিভিন্ন রুটে নভোএয়ার দিয়েছে বিশেষ মূল্যছাড়। নভোএয়ারের যাত্রীরা বৃহস্পতিবার থেকে ৭ জুলাই পর্যন্ত সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮০ টাকায়।
এছাড়া ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮০ টাকায়।
আরএম/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল