জানুয়ারির ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
জানুয়ারি মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)/ ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে গত জানুয়ারী মাসের অনলাইনে রিটার্ণ দাখিলের সময় বাড়িয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় ও ১৫ ফেব্রুয়ারি এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় জনস্বার্থে, জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (১ক) এ প্রদত্ত ক্ষমতাবলে ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করলো।
এসএম/এসএইচ
সর্বশেষ - অর্থনীতি
- ১ বাজেট পরিকল্পনায় জ্বালানি নিরাপত্তা-বিনিয়োগে অগ্রাধিকার
- ২ উচ্চমূল্যে জ্বালানি কেনায় সরকারি তহবিলে অনেক চাপ পড়েছে
- ৩ ৯টার পরিবর্তে ১১টায় খুলে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা
- ৪ সন্ধ্যা ৬টায় দোকান বন্ধ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ, সময় বাড়ানোর দাবি
- ৫ সরকারি দাম তোয়াক্কা না করেই ইচ্ছামতো চলছে এলপিজি সিলিন্ডার বিক্রি