ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

পরিবেশবান্ধব গাড়ি আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চাইলো বারভিডা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) প্রতিনিধিরা।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকে বারভিডার প্রেসিডেন্ট আবদুল হক ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় বারভিডা নেতারা অ্যাসোসিয়েশনের গাড়ি আমদানি বাণিজ্যের বিভিন্ন দিক মন্ত্রীকে অবহিত করেন। দেশের সড়ক পরিবহন খাতে বিশ্বসেরা প্রযুক্তির পরিবেশ ও জ্বালানিবান্ধব গাড়ি আমদানি এবং বিপণন কার্যক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বারভিডার উপস্থাপিত বিষয়সমূহ পর্যায়ক্রমে সমাধানের বিষয়ে আশ্বাস দেন।

বারভিডা প্রতিনিধিদলে সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ সাইফুল ইসলাম (সম্রাট), জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল কবির (লিংকন) উপস্থিত ছিলেন।

এনএইচ/এমআইএইচএস