ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

পদ্মা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৯ মার্চ ২০২৬

পদ্মা ব্যাংক পিএলসির উদ্যোগে রোববার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- প্রতিপাদ্যকে সামনে রেখে ফুল দিয়ে নারী সহকর্মীদের সম্মাননা জানানো হয়।

ব্যাংকের গুলশান কর্পোরেট হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা (চলতি দায়িত্বে)। তিনি ঢাকার বিভিন্ন শাখা ও হেড অফিসের নারী কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান বলে পদ্মা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কাজী মো. তালহা বলেন, নারী কর্মীরা কোনো অযাচিত মন্তব্য কিংবা অবাঞ্ছিত আচরণের শিকার হলে সেটা হবে জিরো টলারেন্স। এই ক্ষেত্রে সবাইকে সরাসরি ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকের কাছে অভিযোগ জানানোর নির্দেশ দেন। পাশাপাশি একটি হট নম্বর ও একটি ইমেইল চালুর নির্দেশ দেন তিনি। নারী কর্মীর পরিচয় গোপন রেখেই অভিযোগ দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন নারী সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি উপস্থিত সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।

নারী কর্মীরা তাদের জীবনের নানা ধরনের চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প বলেন। বিভিন্ন সমস্যায় কর্মক্ষেত্রে সিনিয়র ম্যানেজমেন্টদের কাছ থেকে যে সহযোগিতা পান তার জন্য তাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার হোসেন আরা আক্তার, কোম্পানি সেক্রেটারি এএসএম আসাদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএমএআর