ডিবিসিসিআই সভাপতি নিখোঁজ
ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি ও ব্যবসায়ী মো. হাসান খালেদ শনিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন।
রোববার রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার শ্যালক শরিফুল আলম।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম সিদ্দিকী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, শনিবার ধানমন্ডি ৪/এ এর বাড়ি থেকে সকাল সাড়ে ৯ টায় অফিসের উদ্দেশ্যে যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর তিনি আর ফেরেননি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
হাসান খালেদের অফিস রাজধানীর নিউ ইস্কাটন রোডের ৫২/১ নম্বর হোল্ডিংয়ে।
এআর/জেএইচ/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল