ইউসিবির সঙ্গে চট্টগ্রাম ক্লাবের চুক্তি স্বাক্ষর
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড ও চট্টগ্রাম ক্লাব লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম ক্লাবে ইউসিবি ব্যাঙ্কোয়েট হলের সংস্কার কাজে পৃষ্ঠপোষকতা করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
বুধবার ব্যাংকের কর্পোরেট অফিসে ইউসিবির চেয়ারম্যান এম এ সবুর এবং চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল ও পরিচালক বজল আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, মীর্জা মাহমুদ রফিকুর রহমান, এ ই আব্দুল মুহাইমেন, চট্টগ্রাম ক্লাবের ভাইস চেয়ারম্যান মো. শাহজাদা আলম, ক্লাবের মেম্বার ইন চার্জ জসিম ইউ আহমেদ উপস্থিত ছিলেন।
এসআই/আরএস/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল