২১ ডিসেম্বর শুরু হচ্ছে রিহ্যাবের আবাসন মেলা
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) শীতকালীন আবাসন মেলা শুরু হচ্ছে ২১ ডিসেম্বর। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে ৫ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
রিহ্যাব ফেয়ার-২০১৬ তে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতোমধ্যে স্টল বরাদ্দ দেয়া চূড়ান্ত হয়েছে। রিহ্যাব ফেয়ারে এ বছর ১৭৫টি স্টল থাকছে।
মেলায় রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বেশ কিছু বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২১ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন।
জেডএ/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল