২০২৪ সালে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হবে বাংলাদেশ
আগামী ২০২৪ সালে স্বল্পন্নোত দেশের তালিকা থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। জাতিসংঘের ব্যবসা বাণিজ্য উন্নয়ন সংস্থা ইউএনসিএডি (আঙ্কটাড) এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে স্বল্পন্নোত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার জন্য বাংলাদেশ বিবেচিত হবে। ২০২৪ সালে এই তালিকা থেকে বের হয়ে আসবে। আর ২০২৭ সালের পর এলডিসির কোনো সুযোগ-সুবিধা পাবে না বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান। সিপিডির সম্মানীয় রিসার্চ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, রিসার্চ পরিচালক ড. ফাহমিদা খাতুন উপস্থিত ছিলেন।
এমএ/বিএ/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল