ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্পন্ন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন শেষ হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, পরিচালক মো. হুমায়ুন কবির, এফসিএ, মো. জয়নাল আবেদীন, মো. মিজানুর রহমান, প্রফেসর ড. মো. সিরাজুল করিম ও শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ম্যানেজিং ডাইরেক্টর মো. আবদুল হামিদ মিঞার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোন প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
এএইচ
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল