ডিএসই-৩০ সূচকে লংকাবাংলা
নিয়মিত সূচক পুনঃগণনার অংশ হিসেবে ব্লুচিপ সূচক ‘ডিএসই-৩০’ পুনঃসমন্বয় করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে ডিএসই-৩০ সূ্চকে নতুন করে যুক্ত হয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। আর সূচকটি থেকে বাদ পড়েছে সিঙ্গার বাংলাদেশ।
আগামী ২২ জানুয়ারি থেকে এ পরিবর্তন কার্যকর হবে বলে সোমবার ডিএসইর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ করে অর্ধবার্ষিক পুনঃগণনায় নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই-৩০’-এ জায়গা করে নিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। বিপরীতে ব্লুচিপ তালিকা থেকে ছিটকে পড়েছে সিঙ্গার বাংলাদেশ।
এমএএস/জেএইচ/জেআইএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল