ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বুথ উদ্বোধন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ইলেকট্রনিক বুথ ইউসিবি এক্সপ্রেস নারায়ণগঞ্জের রুপগঞ্জে উদ্বোধন করা হয়েছে। সোমবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম এ সবুর ইউসিবি এক্সপ্রেসের উদ্বোধন করেন।
ইউসিবি এক্সপ্রেস বাংলাদেশের প্রথম ইলেকট্রনিক বুথ যেখানে সরাসরি ক্যাশ লেনদেন ছাড়াও সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা যাবে। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ব্যাংক সেবার অংশ হিসাবে দেশব্যাপী ব্যাংকিং সুবিধা প্রদান সম্ভব হবে। যেমনঃ অ্যাকাউন্ট খোলা, লোন প্রসেসিং, কার্ড সার্ভিস (ডেবিট, ক্রেডিট), চেক বই রিকুইজিশন ও ডেলিভারি, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইউটিলিটি বিল প্রদান, ইউক্যাশ, ফান্ড ট্রান্সফার প্রভৃতি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন এবং জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান ও এসইভিপি এন মুস্তাফা তারেকসহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
এমএ/এমআরএম/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল