সাত মাসে এডিপি বাস্তবায়ন ৩২.৪১ শতাংশ
চলতি অর্থবছরে সাত মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩২ দশমিক ৪১ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২৮ শতাংশ। মঙ্গলবার একনেক-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রকাশ করেছেন।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি বলেন, টাকার অঙ্কে এ বছর এখন পর্যন্ত এডিপি বাস্তবায়ন সর্ববৃহৎ।
তিনি আরও বলেন, জুলাই থেকে জানুয়ারি এ সাত মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট ব্যয় করেছে ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। যেখানে গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৮ হাজার ৭৫০ কোটি টাকা।
এমএ/আরএস/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল