২০২০ সালে পোল্ট্রি পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে
ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি শামসুল আরেফিন খালেদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের পোল্ট্রি প্রসেসড পণ্য আগামী ২০২০ সালে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে। তিনি বলেন, হালাল মার্কেটে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে । সে সম্ভাবনাকে কাজে লাগাতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের পোল্ট্রি শিল্প। এ লক্ষ্য অর্জিত হলে প্রাথমিক পর্যায়ে বছরে অন্তত ৪ থেকে ৫ মিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে।
শনিবার তিন দিনব্যাপী দশম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনারের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়াপসা বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক বলেন, এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি এবং উদ্যোক্তারা এসেছেন। সাধারণ মানুষের মাঝেও পোল্ট্রি মেলাকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রায় ৫০ হাজার দর্শনার্থী মেলা পরিদর্শন করেছেন।
মেলায় বেস্ট স্টল হিসেবে প্রথম পুরস্কার পায় এভন এনিম্যাল হেলথ। যুগ্মভাবে দ্বিতীয় পুরস্কার পায় চিকস্ এন্ড ফিডস্ ও রেনাটা লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পায় প্যারাগন গ্রুপ ও বেঙ্গল ওভারসিজ লিমিটেড। মেলার দ্বিতীয় দিন অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২০জন শিশু পুরস্কার লাভ করে।
এফএইচএস/ওআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল